Phera: ‘ফেরা’ নিয়ে আসছেন পৃথা চক্রবর্তী, প্রথমবার বাংলায় সঞ্জয় মিশ্র, সঙ্গে ঋত্বিক-সোহিনী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নন্দী মুভিজ গর্বের সঙ্গে ঘোষণা করছে তাদের পরবর্তী বাংলা ফিচার ফিল্ম ‘ফেরা’, পরিচালনায় প্রতিভাবান পৃথা চক্রবর্তী এবং প্রযোজনায় প্রদীপ কুমার নন্দী। এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলায় অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র, যিনি ভারতীয় সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য সমাদৃত। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বাংলার দুই জনপ্রিয় অভিনেতা — ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। দক্ষ অভিনেতা এবং হৃদয়স্পর্শী কাহিনির মেলবন্ধনে, ‘ফেরা’ হতে চলেছে এক গভীর আবেগপ্রবণ ও মননশীল সিনেমাটিক অভিজ্ঞতা। ঋত্বিক চক্রবর্তী…

