আকাশে উড়েই ভেঙে পড়ল বিমান, সব যাত্রীর মৃত্যু-শঙ্কা, ভয়াবহ আগুন এয়ারপোর্টের আশেপাশেও
ফের বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। দু’দিন আগেই ওয়াশিংটনের রেগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে ভয়াবহ দুঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে বহু মানুষ ঢলে পড়েন মৃত্যুর কোলে । শেষ হয়ে যায় ৬৭ টি প্রাণ। এরপর ২ দিন কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে। শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় ঘটে গেল বিমান দুর্ঘটনা। রয়টার্স সূত্রে খবর, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে সন্ধ্যা ৬ টা বাজার একটু আগেই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি আকাশে ওড়ার পরপরই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে বিমানবন্দর সংলগ্ন…

