Dengue: ডেঙ্গি ঠেকাতে মশার বিরুদ্ধে যুদ্ধ, জীবিত অথবা মৃত, ধরে আনলেই পার পিস দেড় টাকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেঙ্গিতে নাজেহাল এলাকা। কোনওভাবেই রোখা যাচ্ছে না সংক্রমণ। বাধ্য হয়েই এক অভিনব ঘোষণা করল ফিলিপাইনের এক গ্রাম। ঘোষণা করা হয়েছে, মশা ধরে আনতে পারলেই মশাপিছু মিলবে দেড়টাকা। আনতে হবে কমপক্ষে ৫টি মশা। সেই মশা জীবিত না মৃত তা দেখা হবে না। ফিলিপাইনের রাজধানী লাগোয় এক গ্রাম এরকমই ঘোষণা করেছে। ওই ঘোষণা করেছে ম্যান্ডালিউন গ্রাম। সেখানে মশাবাহিত রোগের উত্পাত চলছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি ডেঙ্গিতে কাবু হয়ে পড়েছেন এলাকার মানুষজন। তার পরেও ওই ফরমান জারি…

