অর্থ পাচার মামলায় তদন্তকারী সংস্থা ইডি পিনারাই বিজয়নকে তলব করেছে।
শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, সিএমআরএল-সংক্রান্ত অর্থ পাচার মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আগামী ২৩ অক্টোবর তলব করেছে। তারা জানান, অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে এই সমন জারি করা হয়েছে, যার আওতায় কেন্দ্রীয় সংস্থাটি এই বিষয়ে সম্প্রতি রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর আমলে নিয়ে মামলা করেছে। কর্মকর্তারা জানান, ৮১ বছর বয়সী বিজয়নকে আগামী ২৩ অক্টোবর কোচিতে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। কেরালা ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (ভিএসিবি) সম্প্রতি…

