Health Tips: প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে বিপদ…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ অথবা ওয়ালেট অধিকাংশ পুরুষই রাখেন। তবে এই অভ্যাসই আপনার ক্ষতি ডেকে আনতে পারে। পেছনের পকেটে ওয়ালেট রেখে দীর্ঘক্ষণ বসে থাকা মেরুদন্ডের জন্য খুবই ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস পরবর্তীকালে মেরুদন্ডের হাড় স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে দিতে পারে। এছাড়া এই অভ্যাসের কারণে বসার ভঙ্গিও বদলে যেতে পারে। ফলে সময়ের আগে এই অভ্যাস বন্ধ করুন। মেরুদন্ডের হাড় সরে গলে নিতম্বে ব্যথাও দেখা দিতে পারে। পরে এই ব্যথা সায়াটিকা স্নায়ু ধরে পুরো পায়…

