Plagiarism: 'চৌর্যবৃত্তি'? দায় স্বীকার করে ইস্তফা দিলেন দেশের শিক্ষামন্ত্রী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্লেজিয়ারিজম। ঘোরতর অপরাধ সন্দেহ নেই, তবে তা খ্যাত-অখ্যাত অনেকেই করেন। এবং করতে-করতে তা এমনই সহজ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে, সেটা অনেকটা লঘু পাপের বর্গে পড়ে গিয়েছে। কিন্তু এহেন লঘুপাপের জন্য় গুরুদণ্ড? তা-ও আবার নিজেই নিজেকে সেই দণ্ডদান? হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনাই ঘটেছে। তবে, তা এদেশে নয়। নরওয়েতে। স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে প্লেজিয়ারিজম বা চৌর্যবৃত্তির দায়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। গতকাল, শুক্রবার চৌর্যবৃত্তির দায় মাথা পেতে নিয়ে মন্ত্রীর…

