যাত্রীসমেত নিখোঁজ বিমান, ব্যাপক তল্লাশি ইন্দোনেশিয়ায়, পাহাড়ের উপর ধ্বংসাবশেষ, বাড়ছে আশঙ্কা
নয়াদিল্লি: মাঝ আকাশে হঠাৎ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান। যাত্রীসমেতই বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্তর্দেশীয় বিমানটি ইয়োগাকার্তা থেকে মাকাসারা যাচ্ছিল। সেই সময় পার্বত্য অঞ্চলে বিমানটি নিখোঁজ হয়ে যায়। সেটির খোঁজ পেতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ চোখে পড়েছে বলে খবর। তাই বিমানটি সেখানে ভেঙে পডেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি ভাবে বিমান ভেঙে পড়ার খবর জানানো হয়নি এখনও পর্যন্ত। (Plane Missing in Indonesia) ATR 42-500 টার্বোটপ বিমানটির পরিচালনা করে Indonesia Air Transport. ইয়োগাকার্তা থেকে…

