১০ বছর পাননি ডাক্তারের দেখা, নিজের দাঁত নিজেই তুলেছেন এই ব্রিটিশ মধ্যবয়সি
চারপাশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি আপনার অভিযোগের শেষ নেই? তাহলে এক ব্রিটিশ নাগরিকের অভিজ্ঞতা জানলে আপনার ক্ষোভ প্রশমিত হতে পারে৷ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস বা জাতীয় স্বাস্থ্য পরিষেবার অধীনে দন্ত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে তাঁর অপেক্ষা পেরিয়েছে এক দশক! পাঠকমহলে চাঞ্চল্য ফেলেছে ‘দ্য মিরর’-এর এক প্রতিবেদন৷ সেখানে বলা হয়েছে ৫০ বছর বয়সি ডেভিড সার্জেন্ট গত ১০ বছর ধরে ডেন্টিস্টের অপেক্ষায় রয়েছেন৷ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসে৷ কারণ তাঁর দাঁত তোলার প্রয়োজন হয়েছিল৷ এর পর সময়ের সঙ্গে সঙ্গে তাঁর…

