শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! PM Internship Scheme-এ কারা আবেদন করতে পারবেন? জেনে নিন বিশদে
PM Internship Programme: প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পটিতে ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন এবং সরকারি পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই কর্মসূচির অধীনে ইন্টার্নরা প্রতি মাসে ন্যূনতম ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন।প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম (Pic Courtesy: dd news) নয়াদিল্লি: শিক্ষার্থীদের জন্য এবার দুর্দান্ত সুযোগ৷ তরুণদের কর্মসংস্থানযোগ্যতা এবং শিল্পখাতের জন্য প্রস্তুতি উন্নত করার লক্ষ্যে, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের আওতায় শেষ বর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদন করার অনুমতি দিয়েছে । বুধবার এক বিবৃতিতে সরকার জানিয়েছে, প্রকল্পটির পরীক্ষামূলক পর্যায়ে…

