World Wildlife Day 2024: এই বিশ্ব বন্যপ্রাণ দিবসে প্রকৃতির সঙ্গে ঠিক কেমন ব্যবহার করা উচিত মানুষের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বিশ্বপ্রকৃতিতে অগ্রাধিকার কোন প্রাণীর? নিশ্চয় মানুষ নামক প্রাণীটির। কিন্তু তাই বলে অন্য কারও অধিকার একেবারেই কম নয়। এই গ্রহের সাপেক্ষে মানুষ নিজেকে সবচেয়ে প্রয়োজনীয় জীব মনে করে। কিন্তু তার সেই ঘোর ভাঙানোর প্রয়োজন আছে। সেজন্য রয়েছেই বেশ কয়েকটি দিন। এমনই একটি দিন বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day)। আজ, রবিবার ৩ মার্চ, সেই দিন। প্রতি বছর এ দিনটি বিশ্ব বন্যপ্রাণ দিবস হিসেবে পালিত হয়। ২০১৩ সালে রাষ্ট্রসংঘের ৬৮-তম সাধারণ সভায় ৩ মার্চ দিনটিকে…

