পোলার বেয়ারের আক্রমণে মা এবং তার ১ বছরের সন্তান নিহত
বিগত ৩০ বছরে এমন পোলার বেয়ারের এমন আক্রমণের ঘটনা এই প্রথম। ঘটনাটি ঘটেছে ওয়েলসের স্কুলের সামনের প্রবেশপথের পাশে। রাশিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের পশ্চিমতম প্রান্তে অবস্থিত এটি একটি বিচ্ছিন্ন বেরিং স্ট্রেইট উপকূলীয় সম্প্রদায়। বেরিং স্ট্রেইট স্কুলের জেলা প্রধান প্রশাসক সুসান নেডজা উনলাকলিতে তার অফিস থেকে অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে জানিয়েছেন, মেরু ভালুকের দেখা পাওয়ার পরে স্কুলের কর্মকর্তারা লোকজনকে ভবনে নিয়ে যান। নেডজা আরও বলেছিলেন “ভাল্লুক তাদের সঙ্গে ঢোকার চেষ্টা করেছিল,” কিন্তু প্রিন্সিপাল ডন হেনড্রিকসন…

