পোল্যান্ডে নাৎসিদের ইহুদি-নিধন নিয়ে কি সবটা জানতেন পোপ দ্বাদশ পিউস? চিঠি ঘিরে জল্পনা
কলকাতা: নাৎসি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে যে হারে ইহুদি-নিধন করেছিল, তা নিয়ে কি সবটা জানতেন তৎকালীন পোপ দ্বাদশ পিউস? হালে হদিস পাওয়া একটি চিঠি থেকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে, দাবি ইতালির এক সংবাদপত্রের। ‘Corriere della Sera’ নামে ওই সংবাদপত্রটি এই সপ্তাহান্তে ‘চিঠির’ কথা প্রকাশ করে। তাদের দাবি, এই চিঠি খোদ ভ্যাটিক্যানের আর্কাইভ থেকে পাওয়া যায় যার পর থেকে ফের মাথাচাড়া দিয়েছে ‘হলোকস্ট’ ও পোপ দ্বাদশ পিউসের ভূমিকা। তবে এবিপি আনন্দ ‘চিঠিপত্রের’ আলাদা করে এর সত্যতা যাচাই করেনি। কী জানা…

