চোখ রাঙাচ্ছে সংক্রমণ,রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে হাজার ছুঁইছুঁই
কলকাতা : বঙ্গের আকাশে ফের গাঢ় হচ্ছে করোনার (West Bengal Corona) কালো মেঘ। একলাফে বেশ কিছুটা বেড়ে ফের একবার হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৮ জুন) রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৯৫৪ জন। যদিও স্বস্তির খবর এই সময়পর্বে রাজ্যে করোনার জেরে কারোর মৃত্যু হয়নি। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন সংক্রমিত ছিলেন ৫৫১ জন। তাই একলাফে চারশোর বেশি বাড়ল একদিনের সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি…

