চুল ও ত্বকের যত্নে আলুর জুস! মিনিটেই ত্বক ও চুলের সমস্যা দূর করতে পারে এই পানীয়
#কলকাতা: রান্নাকে সুস্বাদু করতে আলুর জুরি মেলা ভার। কিন্তু শুধু রান্নাই নয় ত্বক ও চুলের যত্নেও আলুর উপকারিতা অপরিসীম। ত্বক ভাল রাখতে কাঁচা আলুর ব্যবহার অনেকেই করেন। কিন্তু আলুর জুস খেয়েছেন কখনও? শুনতে অবাক লাগলেও ত্বক ও চুলের যত্নে অত্যন্ত সাহায্য করে এই পানীয়। আলুতে আছে পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন ও ফসফরাসের মত উপাদান। বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে আলুর রস খাওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ জুস বানানোর নিয়ম- প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।…

