পোচেফস্ট্রুমে জয় দিয়ে মরশুম শুরু করলেন অলিম্পিক্স পদকজয়ী নীরজ
পোচেফস্ট্রুম: অ্য়াথলেটিক্সে নতুন মরশুমটা দুর্দান্ত শুরু করলেন নীরজ চোপড়া। Potch Invitational Track event-এ জয়ী হলেন ভারতের সোনার ছেলে। ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন অতিক্রম করেছিলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী অ্য়াথলিট। পাঁচ বছর আগে টোকিও অলিম্পিক্সের জন্য যে স্টেডিয়ামে যোগ্যতা অর্জন করেছিলেন সেই ম্য়াকআর্থার স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন নীরজ। মোট ছয়জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পদকের লড়াইয়ে নীরজ হারিয়ে দেন স্থানীয় ডৌ স্মিথ ও ডানকান রবার্টসনকে। একমাত্র নীরজ ও স্মিথই এই প্রতিযোগিতায় ৮০ মিটারের দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন। যদিও এই থ্রো…

