টলিউড ছাড়িয়ে বলিউডে অভিষেক মালবিকার, প্রকাশ ঝা-এর কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
‘গঙ্গাজল’, ‘রাজনীতি’, ‘অপহরণ’ সহ বহু বিখ্যাত ছবির পরিচালক প্রকাশ ঝা। এই পরিচালকের সঙ্গে অভিনয় করার স্বপ্ন থাকে প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে বাংলার অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়ের। টলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডে প্রবেশ করতে চলেছেন তিনি। মালবিকা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিনয় করেছেন ‘মিসেস ভাদুড়ি’, ‘সাদা ক্যানভাস’, ‘কাঠমান্ডু’, ‘চোরাবালি’ সহ বহু ছবিতে। বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে সুব্রত সেন, রাজ চক্রবর্তী থেকে শুভ্রজিৎ মিত্র, অভিনয় করেছেন একাধিক স্বনামধন্য পরিচালকের সঙ্গে। তবে এবার হিন্দি চলচ্চিত্র জগতে পদার্পণ করার…

