Preesha Chakraborty: বিশ্বের মেধাবী ছাত্রদের তালিকায় এক বাঙালি! জানেন কে এই প্রীশা চক্রবর্তী?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘বিশ্বের উজ্জ্বল’ ছাত্রদের তালিকায় স্থান পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক বাঙালি প্রীশা চক্রবর্তী। প্রীশা চক্রবর্তী ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি বিদ্যালয়ের ছাত্রী। একটি মিডিয়া রিলিজ অনুসারে, তিনি গ্রেড থ্রী অর্থাৎ ক্লাস থ্রী-এর ছাত্রী হিসাবে ২০২৩ সালের গ্রীষ্মে আমেরিকা ভিত্তিক জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ পরীক্ষা দিয়েছিলেন। সোমবার জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ পরীক্ষার ফলাফল সামনে আসে। সেই তালিকায় জায়গা করে নেয় প্রীশা। তালিকাটি ৯০ টি দেশের ১৬০০০-এরও বেশি শিক্ষার্থীর গ্রেড-স্তরের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি…

