‘জপ করে ঈশ্বর লাভ সম্ভব?’ বিরাটকে পাশে নিয়ে প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন অনুষ্কার
একদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বিরাট কোহলি। এরপর মঙ্গলবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছে যান তিনি। সকালে সাদা গাড়িতে চেপে বৃন্দাবনের শ্রী রাধাকেলঞ্জ আশ্রমে পৌঁছোন দু’জনে। এই সময় তাঁরা দুজনেই মহারাজের সঙ্গে শুধু দেখাই করেননি, তাঁর কাছ থেকে ধর্ম ও আধ্যাত্মিকতার কথাও শুনেছেন এবং শিখেছেন। প্রেমানন্দ মহারাজ তাঁদের জানিয়েছেন কখন এবং কীভাবে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাট-অনুষ্কার দেখা এবং জ্ঞান অর্জনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ভজন মার্গ। যেখানে…

