গাড়িতে প্রেস-পুলিশ স্টিকার লাগানো! সাবধান! কী শাস্তি হতে পারে জেনে নিন
#কলকাতা: রাস্তায় চলাচলের সময় অনেক গাড়িতে দেখবেন বেশ কিছু স্টিকার লাগানো রয়েছে। তার মধ্যে বেশ কিছু গাড়িতে প্রেস বা পুলিশ লেখা স্টিকার থাকে। অনেক সময় অনেক সংবাদকর্মী প্রয়োজনের খাতিরে এই স্টিকার গাড়িতে লাগান। কিছু পুলিশকর্মীও দরকারে গাড়িতে এই স্টিকার সাঁটিয়ে নেন। বেশ কিছু ক্ষেত্রে অবশ্য অনেকে শখে স্টিকার লাগান গাড়িতে। তবে এবার থেকে একটি নিয়ম সবাইকে মানতে হবে। গাড়ির নম্বর প্লেটের উপর প্রেস, পুলিশ বা অন্য কোনও কিছু লেখা স্টিকার সাঁটানো যাবে না। গাড়ির নম্বর প্লেটের উপর কোনও স্টিকার লাগানো থাকলে…

