‘বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে’, নিয়োগ দুর্নীতির রিপোর্ট দেখে মন্তব্য আদালতের
কলকাতা: প্রাথমিক (Primary) নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট পেশ করল ইডি (ED)। মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করা হল আজ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেব, জানিয়েছেন বিচারপতি। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ১২ ডিসেম্বর শুনানিতে অভিষেক-রুজিরার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কি না, ইডির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিন্হা। ‘নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের…

