Khardah: খড়দায় খাটের নীচে থরে থরে টাকা, কমিশন থেকে আয়!
খড়দহের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকা। কীভাবে এত বিপুল টাকা ওই ফ্ল্যাটে গেল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছিল। সেই ফ্ল্যাটে থাকেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। এদিক পাড়ার লোকজনের কাছে তিনি অধ্যাপক বলেই পরিচিত ছিলেন। তবে সূত্রের খবর, দক্ষিণ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করিয়ে দেওয়ার কমিশন বাবদ আদায় করা অর্থই তিনি ফ্ল্য়াটে রেখেছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন অমিতাভ। দক্ষিণ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ছাত্র ভর্তি করিয়ে দিতেন। আর সেখান থেকেই তিনি কমিশন…

