রাজবাড়িতে থেকে রাজকীয় দুর্গাপুজোর সাক্ষী হতে চান? চলুন কলকাতা থেকে ২ ঘণ্টা দূর
কলকাতার পুজোর ভিড় পোষায় না অনেকেরই। দীর্ঘক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখা ভালো লাগে না তাঁদের। বরং একটু ফাঁকা-ফাঁকায় সময় কাটাতে মন চায় দুর্গামায়ের সঙ্গে। যদি আপনিও সেই দলেই পড়েন তাহলে এবারের পুজোয় ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি। এক বা দু’ রাত থেকে দেখতে পারবেন রাজবাড়ির পুজো। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে নিসন্দেহে। একাধিক রাজবাড়ি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আভিজাত্য আর ইতিহাস যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে এখানে। প্রাচীন আমলের নাটমন্দির, উঁচু উঁচু পালঙ্ক, শ্বেতপাথরের টেবিল, ভারী কাঁসার…

