‘চাকরিটা এবার গেল…’ এক্স রে প্লেট দেখেই ডাক্তারের ভুল ধরছে এআই! অবাক নেটপাড়া
‘চাকরি এবার গেল বলে!’ এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কীর্তি দেখে এমনটাই মন্তব্য করলেন দুবাইয়ের চিকিৎসক মহম্মদ ফৌজি কাটরাঞ্জি। সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন। একটি এক্স রে প্লেট দেখে রোগ বোঝার জন্য কাজে লাগান যন্ত্রকে। সেই যন্ত্রের ক্ষমতা দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন ডাক্তারবাবু। তাঁর কথায়, ওই এআই টুল নির্ভুলভাবে দেখিয়ে দিয়েছে ফুসফুসের কোথায় কোথায় নিউমোনিয় হয়েছে। পাশাপাশি যে যে জায়গাগুলো ডাক্তার নিজে খুঁজে পাননি, সেই জায়গাগুলিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যন্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিভার ভিডিয়ো সম্প্রতি…

