ঠাকুমার দেহ টুকরো করে নদীতে ভাসাল নাতি, খুনে সাহায্য করল বাবা!
#পুণে: শিউরে ওঠার মতো ঘটনার সাক্ষী পুণে৷ সম্পত্তি নিয়ে বচসার জেরে বাবার সহায়তায় ঠাকুমাকে মেরে ফেলল নাতি৷ অভিযোগ, তারপর মৃত ঠাকুমার দেহাংশ ভাসিয়েও দেয় তারা। এরপর পুলিশকে বিভ্রান্ত করতে নিখোঁজ ডায়েরি করে৷ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ৬২ বছরের ঊষা গায়কোয়াড় ছিলেন নিজের বাড়ি ও কিছু গয়নার মালকিন৷ নাতি গুড্ডু ঠাকুমার থেকে টাকা চাইতে যায়, কিন্তু ঊষাদেবী তাতে সম্মত হননি। এরপরেই ছেলে আর নাতি মিলে খুনের ছক কষে। গত ৫ অগাস্ট বৃদ্ধা যখন নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন…

