রাঢ় বাংলার বুকে নিহিত আজও তাঁর পদচিহ্ন, মহাবীরকে যেভাবে পেয়েছে বঙ্গদেশ
Mahavir Jayanti: ‘হিংসে করিস না দাদু। যত হিংসে করবি, তত পাওয়ার ইচ্ছে বাড়ে। আর ততই বাড়ে হারানোর ভয়! মহাবীর তো সে কথাই বলেছিলেন। অহিংসা মানুষের বড় ধর্ম।’ নাতিকে নিয়ে পুরুলিয়া ঘুরতে এসেছেন সুকোমল প্রামাণিক। ক্লাস ফাইভের ছাত্র অতীন ঘুরতে এসেও প্রীতমকে ক্লাস নোটস না দেওয়া নিয়ে নানা অজুহাত দিয়ে চলেছে। রঘুনাথপুর থেকে একটা রাস্তা সোজা চলে যায় নবগ্রাম কুমার ডিহির দিকে। মাঝপথে এক জায়গায় বান্দার দেউল। প্রাচীন জৈন মন্দির। গাইডের কথামতো সেই মন্দির ঘুরতে ঘুরতেই নাতিকে কথাটা বললেন সুকোমলবাবু।…

