একই মানুষ ভিন্নরূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা?
নয়াদিল্লি: জীবনের চড়াই-উতরাইয়ে নিজেকেই প্রধান চরিত্র মনে করি আমরা। কিন্তু জীবনের কতটুকু আমাদের হাতে থাকে, তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি জীবনকে নিয়ন্ত্রণ করে অনেকটাই। আবার অদৃশ্য শক্তি ভাগ্য নির্ধারণ করে বলেও বিশ্বাস করেন অনেকে। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি বা অদৃশ্য শক্তি নয়, বরং মহাবিশ্বই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে বলে মত অক্সফোর্ডের পদার্থবিদ ভ্লাতকো ভেডরাল। তাঁর মতে, মানুষ আসলে হাতের পুকুল। আমাদের সুতোয় বেঁধে রেখেছে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। যেভাবে চালনা করছে, আমরা সেভাবেই চালিত হচ্ছি। (Parallel Universe)…

