কফিনের উপরে সন্তানের লেখা চিঠি, শেষ যাত্রায় ব্রিটেন সম্রাজ্ঞী
# লন্ডন : প্রয়াত রানি এলিজাবেথের ছেলে চার্লস, দুই নাতি উইলিয়াম ও হ্যারি সহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা মিলিত হয়েছেন রানির শেষকৃত্যের জন্য৷ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া চলছে ৷ প্রয়াত রানির সৎকার দেখবার জন্য হাজার হাজার ব্রিটেনবাসী উপস্থিত হয়েছেন৷ রানির কফিনের সঙ্গে চলেছে এক বিরাট মিছিল৷ শুধু মাত্র ব্রিটেনের নয়, রানিকে শেষ শ্রদ্ধা জানাতে হয়েছেন উপস্থিত সারা বিশ্বের বিশিষ্ট নেতারা৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ ভারত-সহ অন্যান্য দেশের অসংখ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ব্রিটেনের রানিকে শেষ শ্রদ্ধা জানাতে…

