Rabbit Fever: হু হু করে বাড়ছে সংক্রমণ, HMPV-এর পরে নয়া আতঙ্ক ‘র্যাবিট ফিভার’, জানুন এর উপসর্গ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু, চেন্নাই এমনকি শহর কলকাতাতেও হানা দিয়েছে HMPV ভাইরাস। কলকাতায় এক শিশুর চিকিত্সা হয়েছে বাইপাসের ধারে একটি হাসপাতালে। ভারতে HMPV-এর বাড়বাড়ন্তের পাশাপাশি এবার আমেরিকায় আতঙ্ক সৃষ্টি করেছে র্যাবিট ফিভার। গত কয়েক বছরে আমেরিকায় এক সংক্রমণ বেড়েছে অন্তত পঞ্চাশ শতাংশ। এই রোগটির নাম টিউলারেমিয়া। এটি অত্যন্ত সংক্রমক। এটির সংক্রমণ ছড়ায় ব্যাকটেরিয়াম ফ্রান্সিসেলা টিউলারেন্সিস ব্যাকটেরিয়ার সাহায্যে। বিভিন্নভাবে মানুষের মধ্যে ছড়াতে পারে এই বিরল রোগ। কোনও পতঙ্গের কামড়, খরগোশ বা ইঁদুরের সাহায্যে। কোনও প্রাণীর বাসা থেকেও বাতাসের…

