‘রঘু ডাকাত’-এর টিজারে সাদা চুল,ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের!রূপার লুকে বড় চমক
চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল ছবির টিজার। রক্ত গরম করা টিজার দেখে মুগ্ধ দর্শকরা। টিজার প্রসঙ্গে টিজার শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে আসছে বাংলার বাঘ ‘রঘু ডাকাত’। বাংলার বাঘ রঘু মা কালীর বেটা, তাই সে কোনও রকম অন্যায় সহ্য করতে নারাজ। ইংরেজদের হাত থেকে গরিবদের রক্ষা করার জন্য সে হাতে তুলে নিয়েছে হাতিয়ার। কিন্তু এই যুদ্ধ এত সহজ নয়। এই…

