Pakistan: পর পর বগি লাইনচ্যুত! মৃত্যু ৩০, আহত ৬০, আতঙ্কে-শোকে পাথর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কদিন আগেই ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ রেলদুর্ঘটনা ঘটেছিল ভারতে। এবার ট্রেন লাইনচ্যুত হল পাকিস্তানে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ রবিবার পাকিস্তানের নওয়াবশাহ শহরের সাহারা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক। সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী কয়েকটি দল গিয়েছে। আরও উদ্ধারকারীদের সেখানে পাঠানো হচ্ছে। রেল সূত্রে…

