Bangladesh: বদলের বাংলাদেশ, বৃষ্টিতে নামাজরত বৃদ্ধের মাথায় ছাতা ধরে ঠায় দাঁড়িয়ে পুলিসকর্মী দীপ্ত রায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের সংখ্যালুঘুদের উপরে হামলা হয়েছে। ভাঙচুর হয়েছে তাদের ধর্মীয় স্থান। এনিয়ে কম জলঘোলা হয়নি বাংলাদেশে। এর মধ্যেই সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়ল শুক্রবার জুম্মার নামাজে। বাইরে অঝোরে বৃষ্টি। মসজিদে স্থান না পেয়ে রাস্তাতেই নামাজ পড়ছিলেন এক বিশেষভাবে সক্ষম বৃদ্ধ। তখনই সেই জায়গায় হাজির হলেন পুলিসকর্মী দীপ্ত রায়। কী করলেন দীপ্ত? তিনি ওই বৃদ্ধের মাথায় ছাতা ধরে ঠায় দাঁড়িয়ে রইলেন। আর একটুকুও না ভিজে নামাজ পড়লেন ওই বৃদ্ধ। সামাজিক…

