এবারও জায়গা হল না আশুতোষের, দেশের সেরা ১০০-র তালিকায় আরও এগোল মেদিনীপুরের ২ কলেজ
দেশের সেরা কলেজের তালিকায় আরও এগিয়ে গেল মেদিনীপুরের দুটি কলেজ। কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংয়ে গতবারের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় এবং মেদিনীপুর কলেজ। ২০২২ সালে যেখানে ৭৩ নম্বরে ছিল, এবার সেখানে ৬৪ নম্বরে উঠে এসেছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। অন্যদিকে, ৯৭ নম্বর থেকে সোজা ৭৩ নম্বরে উঠে এসেছে মেদিনীপুর কলেজ। অথচ আশুতোষ কলেজ, বেহালা কলেজ, যোগমায়া কলেজের মতো প্রতিষ্ঠান। তবে দেশের সেরা একশোয় জায়গা করে নিয়েছে বেথুন কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ। সোমবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৩’…

