রাজীব গাঁধীর হত্যাকারীর প্রশংসা, রাজনীতিতে এসেই বিতর্কে থলপতি বিজয়
চেন্নাই: অভিনয় থেকে রাজনীতিতে পদার্পণ। শুরুটা ঠিক হলেও, এবার বড় বিতর্কে জড়ালে দক্ষিণের অভিনেতা থলপতি বিজয়। রাজীব গাঁধীর হত্যাকারীর প্রশংসা করে বসলেন তিনি। ভারতে বসবাসকারী, শ্রীলঙ্কা থেকে আসা তামিলদের অধিকারের দাবিতেও সরব হলেন তিনি। (Thalapathy Vijay) নির্বাচনমুখী তামিলনাড়ুতে রাজনৈতিক পারদ চরমে উঠছে। সেই আবহেই শনিবার নাগাপ্টিনমে নিজের দল তামিঝাগা ভেত্রী কাঝগম (TVK)-এর হয়ে প্রচার করেন বিজয়। সেখানে শ্রীলঙ্কা থেকে আসা তামিলদের হয়ে সওয়াল করেন তিনি। Liberation Tigers of Tamil Eelam (LTTE)-র প্রাক্তন প্রধান বেলুপিল্লাই প্রভাকরণের প্রশংসা করেন বিজয়। (Rajiv…


