ভরা এজলাসে জুতো, নীরবতা ভাঙলেন প্রধান বিচারপতি, রাকেশ কিশোরকে বহিষ্কার করল বার অ্যাসোসিয়েশন
নয়াদিল্লি: ভরা এজলাসে তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন আইনজীবী। সেই নিয়ে নিন্দায় সরব গোটা দেশ। একে একে মুখ খুলেছেন পরিবারের লোকজন। এবার নীরবতা ভাঙলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। তবে তিনি ওই ঘটনা মনে রাখতে চান না, ‘ভুলে গিয়েছেন’ বলে জানালেন। (CJI BR Gavai) ওপেন কোর্টে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে পাশে নিয়ে গোটা ঘটনায় মুখ খোলেন CJI গাভাই। তিনি বলেন, “সোমবার যা ঘটে, তাতে আমার সহকর্মী এবং আমি প্রথমে স্তম্ভিত হয়ে যাই। তবে আমরা ওসব ভুলে গিয়েছি।” তিনি বিষয়টি নিয়ে…

