Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রয়াত রাখি সাওয়ান্তের মা
প্রয়াত রাখি সাওয়ান্তের মা

মুম্বই: প্রয়াত জয়া সাওয়ান্ত। রাখি সাওয়ান্তের মা। শনিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ তিন বছর ধরে ক্যানসার এবং ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি। মাসখানেক ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে কথা রাখি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। গতকাল থেকে এক এক করে অঙ্গ বিকল হতে শুরু করে। (Feed Source: news18.com)

Read More