এয়ারপোর্টে রণবীরের আচরণে অস্বস্তিতে আলিয়া! কটাক্ষের মুখে নায়ক, দেখুন ভিডিয়ো
দুবাইতে ছুটি কাটিয়ে অবশেষে মুম্বইয়ে ফিরলেন রণবীর-আলিয়া। শ্যুটিংয়ের চাপ, প্রমোশনের ব্যস্ততা সব ভুলে মেয়ে রাহার সঙ্গে একান্তে সময় কাটাতে মরু শহর দুবাইতে উড়ে গিয়েছিলেন তারকা দম্পতি। বৃহস্পতিবার ভোররাতে মায়ানগরীতে ফেরেন রাহা ও তাঁর বাবা-মা। এয়ারপোর্টে নো-মেক আপ লুকে ধরা দিলেন আলিয়া। ঢিলেঢালা-আরামদায়ক পোশাকে কমফি-লুকে অভিনেত্রী। অন্যদিকে রণবীরের দেখা মিলল ঘন নীল শার্ট আর ডেনিমে। মেয়ে রাহার ছবি তোলায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে ক্যামেরার সামনে মাঝরাতেও পোজ দিলেন ‘রালিয়া’। সেই ভিডিয়ো ভাইরাল পাপারাৎজিদের সৌজন্যে। এই ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে…

