সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ! গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে
কলম্বো : সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ। গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। শুক্রবার তাঁকে হেফাজতে নিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট থাকাকালীন ব্যক্তিগত বিদেশ ভ্রমণের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর স্ত্রী মৈথ্রী বিক্রমসিঙ্ঘকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার করেছিলেন বিক্রমসিঙ্ঘে। সরকারি তহবিল ব্যবহার করে ইংল্যান্ড গিয়েছিলেন। সংবাদ সংস্থা এএফপি-কে পুলিশ অফিসার বলেন, কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটে আমরা তাঁকে পেশ করতে চলেছি। ব্যক্তিগত উদ্দেশে রাষ্ট্রীয় অর্থ…

