Afforestation in the UAE: কেন সহসা গভীর সবুজে ঢেকে যাচ্ছে মরু-আরবের রুক্ষ পাহাড়, বালিভূমি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে পরিবেশগত সংকট। বদলে যাচ্ছে পৃথিবীর প্রকৃতি। বলা হচ্ছে, মানুষই আসলে তার কর্মকাণ্ড দিয়ে বদলে ফেলছে বিশ্ব-প্রকৃতিকে। আর তার জেরে এখন পৃথিবীতে চরম ভাবাপন্ন আবহাওয়ার যুগ চলছে– যেমন গরম, তেমন বর্ষা, তেমনই শীত! জলবায়ু পরিবর্তনের জেরে ত্রাহি রব ছাড়ছেন বিশ্ব জুড়ে মানুষ! আর জলবায়ু পরিবর্তনের জেরে যখন গোটা পৃথিবী পুড়ছে, ফুটছে, হা-হুতাশ করছে তখন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরশাহি কৃত্রিম উপায় সে দেশের পাহাড় ও মরুভূমিতে শুরু করেছে বনায়ন। সবুজ বনায়নে শ্যামল হয়ে উঠছে…

