T20 World Cup 2026: বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তর সইল না বোর্ডের, সফল T20I ক্যাপ্টেনকে ছেঁটে নিয়োগ নতুন নেতা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক বড় সিদ্ধান্তেই আমূল বদল চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) রশিদ খানের (Rashid Khan) টিম সুপার এইটে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। আর তারপরেই এসিবির চিফ এক্সিকিউটিভ নাসিব খান জানিয়ে ছিলেন যে, দলের সম্ভাব্য কাঠামোগত এবং নেতৃত্বের পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। আর এবার এসিবি (ACB) ছেঁটে ফেলল দলের টি-২০আই নেতা রশিদকে। যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশের বোর্ড ইব্রাহিম জাদরানকে (Ibrahim Zadran) নতুন নেতা হিসেবে নিয়োগ করল।…

)