রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর, ঋণের উপর সুদের হার কি কমল ?
RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগাস্ট মাসের মুদ্রানীতির বৈঠকের শেষে চূড়ান্ত ঘোষণা করেছে। এর আগে পরপর তিনবার রেপো রেট কমানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। এবার সেই রেট কমার (RBI Repo Rate) ধারায় ছেদ পড়েছে। ডিসেম্বরের পরে এই প্রথম রেপো রেট স্থিতিশীল রাখল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ এর আগের বৈঠকে রেপো রেট কমিয়ে যে ৫.৫ শতাংশ করা হয়েছিল, সেই সুদের হারই এখন বজায় রাখা হল। রেপো রেটে বৃদ্ধি বা হ্রাস কিছু হয়নি এই মুদ্রানীতির বৈঠকে। আজ ৬ অগাস্ট বুধবার…

