Syria: বিদ্রোহীদের দখলে দামাস্কাস; বেপাত্তা প্রেসিডেন্ট আসাদ, রাজধানী দখলের মাস্টারমাইন্ড কে এই জুলানি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়ল বিদ্রোহীরা। আর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর হল শনিবার দামাস্কাস ছেড়ে পালিয়েছেন প্রেসিজেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীরা বলছেন এক যুগের অবসান হল। তবে রাজনৈতিক মহলের একাংশের ধারনা, সহজে হার মানার পাত্র নন আসাদ। তিনি পাল্টা আঘাতও হানতে পারেন। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে আসাদ রাশিয়া গিয়ে লুকিয়েছেন। কিংবা জর্ডনেও পালাতে পারেন। সরকারিভাবে বলা হচ্ছে আসাদ রাজধানী দামাস্কাসেই রয়েছেন। তার পরেও তিনি প্রকাশ্যে না আসায় তার পালিয়ে যাওয়ার জল্পনা বাড়ছে। তুরস্ক…

