আশিকি থ্রি-তে গাইবেন ইন্ডিয়া আইডল-এর ঋষি সিং! কুমার শানুর বড় ঘোষণা
#মুম্বই: এবার কি তবে বলিউডের পথে ইন্ডিয়ান আইডল কাঁপানো ঋষি সিং! বলিউডের মেলোডি কিং, কুমার শানু, সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি তাঁর আসন্ন প্রজেক্ট আশিকি থ্রি-র গানের জন্য নতুন কণ্ঠ খুঁজে পেয়েছেন। ইন্ডিয়ান আইডল ১৩-র প্রতিযোগী ঋষি সিংকে নিয়ে আশার কথা শোনালেন কুমার শানু। কুমার শানু সম্প্রতি এই রিয়েলিটি শো-তে নয়ের দশকের সুপারহিট রোমান্টিক সিনেমা আশিকির সাফল্য নতুন করে উদযাপন করতে হাজির হয়েছিলেন। মুক্তির পর সিনেমাটি ৩২ বছর পূর্ণ করেছে। এই ছবির পার্ট ২ ২০১২ সালে মুক্তি পেয়েছিল। প্রধান চরিত্রে…

