British PM Rishi Sunak Apology: নজিরবিহীন ভাবে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী! এড়ালেন মোটা জরিমানা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী! এড়ালেন মোটা জরিমানা! প্রধানমন্ত্রীর মতো পদাধিকারী ব্যক্তির ক্ষমা চাওয়ার ঘটনা উপমহাদেশীয় দেশগুলিতে কল্পনা করা কঠিন হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। ক্ষমা চেয়েছেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কেন ক্ষমা চাইলেন তিনি? চলন্ত গাড়িতে সাময়িক সিটবেল্ট সরানোর জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এটিকে ‘ব্রিফ এরর অফ জাজমেন্ট’ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, গাড়িতে থাকাকালীন সুনাক অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট…

