শীতে হৃদরোগের ঝুঁকি বাড়ে , তাই আপনার হার্টকে সুস্থ রাখতে এই ৪টি উপায় মেনে চলুন
এটা আমরা সবাই জানি যে বিশেষ করে শীতের মরসুমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা বেশি দেখা যায়। তাই এই সময় আমাদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং হার্টকে ভালো রাখা খুবই জরুরি। যেহেতু শীতকালে বাইরের তাপমাত্রা অনেক কমে যায় , আমাদের শরীরের তাপমাত্রাও সেই সঙ্গে হ্রাস পায় এবং তার নেতিবাচক প্রভাব পড়ে আমাদের হার্টের ওপর। কারণ এই সময় আমাদের শরীরের উষ্ণতা বজায় রাখতে হৃদস্পন্দন বেড়ে যায়। আমাদের মধ্যে অনেকেই শীতকালে শরীরকে সুস্থ এবং গরম রাখতে শরীরচর্চা কিংবা ওয়ার্কআউট করে থাকেন।…

