আর জি কর কাণ্ডে অগ্নিকে লালবাজারে তলব, জিজ্ঞাসাবাদ শেষে কী বললেন জনপ্রিয় RJ?
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভয়ার ধর্ষণ ও খুনের মামলা রাজ্য পুলিশে আস্থা রাখতে পারল না হাইকোর্ট। বুধবার বেলা ১০টার মধ্যে রাজ্য় পুলিশকে মামলা সঁপে দিতে হবে সিবিআইকে। সিদ্ধান্তে খানিক স্বস্তিতে আন্দোলনকারী চিকিৎসকরা। আরজি করের জুনিয়র ডাক্তারের সঙ্গে নারকীয় যৌন নির্যাতন ও খুনের ঘটনায় চারিদিকে প্রতিবাদের ঝড়, সেই প্রতিবাদে সুর চড়িয়েছিলেন কলকাতার জনপ্রিয় রেডিও জকি অগ্নি। এক এফএম চ্যানেলের অন্যতম মুখ তিনি। লালবাজারের তরফে আরজি কর কাণ্ডে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন অগ্নিকে…

