সাসপেন্স, থ্রিলার ও রোম্যান্সে ভরপুর রবিনস কিচেনের ট্রেলার, ছবি রিলিজ ১৯ জুলাই
কলকাতা: এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বাঁধলেন বনি সেনগুপ্ত। ছবির নাম ‘রবিনস কিচেন’। নাম থেকেই স্পষ্ট যে, কোনও রেস্তোরাঁ কিংবা কোনও ক্যাফেকে ঘিরেই আবর্তিত হতে চলেছে ছবির গল্প। তবে তাঁর সঙ্গে থাকবে সাসপেন্স এবং থ্রিলারও। সম্প্রতি লঞ্চ হয়েছে ছবির ট্রেলার ৷ আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই ছবি ৷ মূলত পাণ্ডে মোশন পিকচার্স মুকেশ পাণ্ডে প্রযোজিত ‘রবিনস কিচেন’ ডার্ক থ্রিলার ধর্মী ছবি। মূল গল্প এবং পরিচালনায় রয়েছেন বাপ্পা। আসলে এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবিন নামে এক মধ্যবিত্ত পরিবারের…

