US Judge: স্কুল ড্রপ-আউট, বিড়ি বাঁধতেন! আজ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী বলবেন এটাকে? এ একটা গল্পের মতো, একটা সিনেমার মতো। যিনি স্কুলে পড়তে পারেননি, বিড়ি বেঁধেছেন, হাউসকিপিংয়ের কাজ করেছেন তিনি এখন আমেরিকার বিচারক! মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক কোর্টের বিচারক হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। নাম সুরেন্দ্রন কে পাত্তেল। ৫১ বছরের ওই ব্যক্তি সম্প্রতি আমেরিকার টেক্সাসের একটি জেলা আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন। সুরেন্দর কেরলের কাসারগড়ের মানুষ। তাঁর পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না। ক্লাস টেনে’র পর পড়াশোনা ছেড়ে দিতে হয় তাঁকে। তার পর বিড়ি বাঁধা এবং…

