প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের আগে মন্ত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক : সূত্র
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎপ্রার্থী মন্ত্রীদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক । কারণ, দেশজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার অতিক্রম করে গেছে। তাই এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের এমনই খবর। বুধবার সরকারি বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন কোভিড-আক্রান্ত। ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের কেরলে, একজনের মহারাষ্ট্র ও আর দুই জনেক কর্ণাটকে মৃত্যু হয়েছে। কেরলে একদিনে সর্বোচ্চ ১৭০টি নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া…

