যোগ দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধে, রাশিয়ার আক্রমণে মৃত ব্রাজিলের এই সুন্দরী স্নাইপার!
ইউক্রেনের সৈন্যদের সঙ্গেই লড়াইয়ে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবক সৈনিক থালিতো দো ভ্যালে। রাশিয়ান সামরিক হামলায় প্রাণ হারালেন এই ব্রাজিলিয়ান সুন্দরী। ডেইলি বিস্টের খবর অনুযায়ী, রাশিয়ান বাহিনী খারকিভে একটি বাঙ্কারে আঘাত করলে নিহত হন ব্রাজিলীয় মডেল থালিতো দো ভ্যালে। ৩৯ বছর বয়সী এই স্নাইপার ইউক্রেনের লড়াইয়ে যোগ দেওয়ার আগে ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধেও লড়াই করেছিলেন, জানিয়েছে ডেইলি বিস্ট। ইউক্রেনে দো ভ্যালে আসার মাত্র তিন সপ্তাহ পরেই এই ক্ষেপণাস্ত্র হামলা ঘটে। আরেকজন ব্রাজিলিয়ান যোদ্ধা ডগলাস বুরিগোও এই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।…

