‘ভারত কখনোই নিজেকে অপমানিত হতে দেবে না’, আমেরিকার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ পুতিনের
মস্কো : ভারত ও চিনের উপর চাপ দেওয়ার যে চেষ্টা আমেরিকা করছে তার তীব্র সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দেন, এর ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং এই সিদ্ধান্ত ওয়াশিংটনের দিকে ব্যাকফায়ার হয়ে ফিরবে। রাশিয়ার বিশেষজ্ঞদের একটি ফোরামে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর বেশি শুল্ক চাপালে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পাবে এবং মার্কিন ফেডারেল রিজার্ভকে সুদের হার বেশি রাখতে বাধ্য করবে, যার ফলে আমেরিকান অর্থনৈতিক বৃদ্ধি…

